এসো আয় করি! প্রথম পর্ব-Let's Earn Together-First Part
শুধু নেটে ঘুরছেন আর টাকা ও সময় নষ্ট করছেন? কোন আয় করতে পারছেন না? তবে “এসো আয় করি!” এই বইটি আপনার জন্য!
তবে সবার আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোঃ সালাহ্ উদ্দীন কাদের। আমি বর্তমানে Crypto Mining, Trading, SEO, Web Development, Android Development এর উপর ফ্রিল্যান্সিং করতেছি। পাশাপাশি আমি অনলাইনে নিজের কিছু অ্যাপ এবং ওয়েব সাইট এর মাধ্যমে অর্থ উপার্জন করি। এবং বর্ণমালা আইটি নামে আমার একটি আইটি ফার্ম রয়েছে।
আমি মনে করি যারা MinersLy ও চিলিস্কোয়াড এর পাঠক রয়েছেন। তারা সকলেই ফ্রিল্যান্সিং বা অনলাইন আয় এর সাথে সম্পৃক্ত। এবং আমরা সবাই চাই অনলাইনে থেকে আয় করে কিছু একটা করে দেখাতে। তবে অনেকেই সঠিক গাইড লাইন এবং দিক নির্দেশনার অভাবে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না। আজ আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু তথ্য দিবো যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অনলাইন থেকে আয় কিভাবে সম্ভব এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়।
আমি ১৫ বছর ৭ মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছিলাম। আর অনলাইনে যুক্ত হয়েছি ২০০৯ সালে। প্রায় ৪ বছর অপেক্ষার পর অনলাইনে আয় শুরু করি ২০১৩ সালে। অপেক্ষার লম্বা সময়টি আমার জন্য ছিল তিক্ত আর হতাশার, হয়ত সেটা ছিল আমার অজ্ঞতা বা সঠিক দিক নির্দেশনার অভাব। তবে যারা অনলাইনে হ্যান্ড-সাম আয় করছেন তাদের জন্য এই লিখাটি নয় । যারা অনলাইনে কাজ করে আয় করার স্বপ্ন দেখে হতাশা ছাড়া আর কিছু পাননি তাদের জন্য এই লিখা। যদি বাস্তবতা বিশ্লেষণ করেন তাহলে বলব এই পোস্ট থেকে আমার স্বার্থ নেই, সেটা অস্বীকার করব না। তবে বৃহত্তর অর্থে আমার লেখা তাদের জন্য যারা আমার মত দীর্ঘ তিক্ততা আর হতাশায় জর্জরিত।
এখন আসল কথায় আসি । অনলাইনে কজের প্রকার হাজার হাজার তার মধ্যে নিজের জন্য সঠিকটা বাছায় করা বেশ শক্ত।
কিছু কাজ দীর্ঘ সময়ের আর কিছু কাজ সল্প সময়ের। দীর্ঘ আর স্বল্প সব রকম কাজের কিছু কিছু আমার নাগালে শেষ পর্যন্ত এসেছে যার সুফল আমি এখন ভোগ করছি।
যেমনঃ ১। এডসেন্স (সোনার হরিন) আমার আছে বাট আপনাদের কে আমি এখন সেটা দিচ্ছি না কারণ তাহলে বলবেন আমার সাইটে ভিজিটর চাচ্ছি । তাই আমার সাইট এবং আয়ের উৎস গুলো আমি শেষের দিকে শেয়ার করব, অনলাইনে আয়ের প্রুফ হিসাবে ।
আজকের টিউনে আমি আমার একটি প্লান বা রুট ম্যাপ আপনাদের কে দেখাব। যদি পাঠক তথা আপনারা মনে করেন এই টিউন কারো উপকারে আসবে তাহলে, আপনাদের কমেন্ট এ উপর নির্ভর করে আমি পরবর্তী টিউটোরিয়াল গুলো প্রকাশ করার সাহস কবর, না হয় এখানে শেষ করব।



